চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামানের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায়, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এসআই মোঃ ফয়সাল সরোয়ার সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০২-০৭-২০২৩ খ্রিঃ নগরীর বন্দর থানাধীন ২ নং সাইড, মহল্লা সওদাগর বাড়ি, রিয়াজের বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ মোঃ লিটন, আলী আব্বাস, মোঃ শাহিন, মোঃ মুন্না, মোঃ রাশেদ, মোহাম্মদ নাঈম, মোঃ সাইফুল, মোঃ ইমরান, মোঃ শাহিন, মোহাম্মদ জাবেদ, মোঃ জাহেদ উল্লাহ, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ তারেককে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি’র বন্দর থানা কর্তৃক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
