চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামান এর তত্ত্বাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এস আই (নিঃ) মোঃ হাছান আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৯/০৬/২০২৩ খ্রিঃ নগরীর বন্দর থানাধীন ইপিজেড ফুট ওভারব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হৃদয়, মোঃ শাকিল, মোঃ সুমন মাঝি, পিংকী আক্তার, হাফিজা আক্তার, রোকেয়া খাতুন ও মোঃ জুয়েলকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানার অধর্তব্য মামলা নং-১২৮/২৩, তারিখ- ১০/০৬/২০২৩ খ্রিঃ রুজু হয়।
