
নয়ন প্রমাণিক
সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রতিনিধি
বাঙালির সহস্র বছরের ঐতিহ্য পিঠা, সেই পিঠার পরিচয় বর্তমান প্রজন্মের কাছে পৌছে দেওয়ার জন্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে সিরাজগঞ্জ সরকারি কলেজে আয়োজিত হলো পিঠা উৎসব।
মাছের পিঠা, জামাই পিঠা, সন্দেশ, মালপোয়া, নারিকেলের পবস্, তালের বড়া, ক্ষীর পাটিসাপটা, সুজির বরফি, আলুপুঁড়ি, ডালের পিঠা, বিস্কুট পিঠা, গোলাপসহ মজার মজার নামের সব পিঠার দেখার মিলল। নামের মতো এসব পিঠা দেখতেও নজরকাড়া। রয়েছে দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, লবঙ্গ লতিকা পিঠাও।
উৎসবে ক্রেতাদের ভিড় উক্ত উৎসবে কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি পিঠা উৎসবে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবক, প্র প্রধান অধ্যক্ষ। দর্শনার্থী, আমন্ত্রিত অতিথিদের ঢল নেমেছিল এ উৎসবে।
স্টলে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টলগুলোতে পিঠা বিক্রির ধুম ছিল লক্ষণীয়। কলেজের ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি, দর্শনার্থীদের পদভারে কলেজ ক্যাম্পাস ছিল উৎসবের আমেজে মুখরিত। শিক্ষার্থীরা এমন একটি সুন্দর আয়োজন এর জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।