সিলেট প্রতিনিধি
অদ্য ০৩/০৭/২০২৩খ্রিঃ অনুমান ১৭:২৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ)/ জনাব অমৃত কুমার দেব স্যারের নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) অঞ্জন সিংহ সঙ্গীয় কনস্টেবল/৫৩৫ প্রনজিৎ, কনস্টেবল/১২৪৩ সজল পুরকায়স্থ, কনস্টেবল/১৩৭৮ মোঃ জাহির হোসেন, সর্ব কর্মস্থলঃ মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাই: কনস্টেবল/১০৪২ জ্যোর্তিময়, মোটরযান শাখা, এসএমপি, সিলেট-দের সহায়তায় ধৃত আসামী ১। হৃদয় আহমদ (২৩), পিতা- ইমন আলী, মাতা- বিলকিস বেগম, বাসা-২৭,স্থায়ী: গ্রাম-মুন্সিহাটি (হাফাই মিয়ার বাড়ির পাশে), থানা- আজমীরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান: রবি মিয়ার কলোনী গ্রাম- ঘাসিটুলা (মনিকা হলের পিছনে), ডাকঘর: সিলেট সদর, থানা-কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট শহরের কাষ্টঘর এলাকা হইতে পাইকারী দরে ক্রয় করিয়া ঘটনাস্থল এলাকাসহ আশপাশ বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
