সিলেট প্রতিনিধি
অদ্য ২৪/০৭/২০২৩ খ্রিঃ তারিখে সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন মহোদয়কে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসসময় উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান,পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ,পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ এসএমপি পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃ্ন্দ।
