সিলেট প্রতিনিধি
অদ্য ২১/০৬/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এর ভোট গ্রহণ সুস্থ-সুন্দর পরিবেশে শুরু হয়। উক্ত নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। উক্ত নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিণীর প্রতি মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের যথাযথ দিক-নির্দেশণা অনুযায়ী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কোন দুষ্টু চক্র যেন নির্বাচনে গোলযোগ বাঁধাতে না পারে সে জন্য মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের কঠোর দিক-নির্দেশণা দেয়া রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
