
সুনামগঞ্জ প্রতিনিধি
মহান ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্ননী (সাঃ) ২০২৪ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের উদ্যোগে শহীদ মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হামদ/না’ত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও শিশু সংগঠক শাহ্ মুশাহিদ আলম ফয়সল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাব্বির আহমদ আখঞ্জি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রথম আলো’র স্টাফ রিপোর্টার এডভোকেট খলিল রহমান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন আবাবিল নূরাণী শিশু একাডেমির প্রিন্সিপাল মাওলানা নূর হোসাইন, মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুস্তফা কামাল প্রমুখ। অতিথিরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে নিজেদের জীবনকে পরিচালিত করতে আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।