মো: দেলোয়ার হোসাইন, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় চৈতন্য বাজারে জাতীয় পার্টির অফিস উদ্বোধন করা হয়েছে। জাতীয় পার্টির তারাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে ও জাতীয় পার্টির তারাপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন এর সঞ্চালনায় জাতীয় পার্টির অফিস উদ্বোধন করেন আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি।
১৭ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮ টায় চৈতন্য বাজারে জাতীয় পার্টির অফিস উদ্বোধন করা হয়েছে। জাতীয় পার্টির অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। সেই সাথে জাতীয় পার্টির তারাপুর ইউপি শাখা ও সুন্দরগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় কৃষক পার্টির উপজেলা সভাপতি মোঃ গোলাম মোস্তফা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির তারাপুর ইউপি শাখার সভাপতি জগদীশ চন্দ্র সরকার তপন, জাতীয় পার্টির পল্লীবন্ধু পরিষদের তারাপুর ইউপি শাখার আহ্বায়ক মোঃ মাসুদ মিয়া, জাতীয় অটো শ্রমিক পার্টির তারাপুর ইউপি শাখার সভাপতি মোঃ সাইফুল মিয়া, জাতীয় পার্টির তারাপুর ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, জাতীয় যুব সংহিত পার্টির তারাপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক মোঃ আবতাবু্জ্জান লেবু, জাতীয় কৃষক পার্টির তারাপুর ইউপি শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, জাতীয় কৃষক পার্টির তারাপুর ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম মিয়া, রুহুল আমীন, এনামুল হক, মোফাজ্জল হোসেন, ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
