
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
শুক্রবার (২৯ মার্চ) উপজেলার বামডাঙ্গা-রংপুর সড়কে যানবাহন তল্লাশি করার সময় এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই সড়কে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় সন্দেহ হলে মোটরসাইকেল দু’টিকে থামতে সিগনাল দেন তারা। তখন চালকরা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেন।
এ সময় ধাওয়া করা হলে মোটরসাইকেল দু’টি ফেলে পালিয়ে যান চালকরা। পরে উপস্থিত জনতার সামনে তল্লাশি করে ২২ কেজি গাঁজা ও দু’টি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মাদক উদ্ধারের সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় চালকদের আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্তের চেষ্টা চলছে