
ডাসার উপজেলা প্রতিনিধি
স্বাধীনতা দিবস উপলক্ষে “বীর মুক্তিযোদ্ধা সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোসা.তাহমিনা সিদ্দিকী বলেন,ডাসার উপজেলায় সকল সরকারি অফিসে মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট একটি করে চেয়ার বরাদ্দ থাকবে।যে চেয়ার অন্য জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।মহান মুক্তিযুদ্ধে তাদের বীরত্বপূর্ণ অবদান ও ত্যাগের জন্যই তাদের এ সম্মান দেয়া হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আপনজন ও জীবনের মায়া ত্যাগ করে এই মুক্তিযোদ্ধারাই ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে গেরিলা বাহিনী গড়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরে এবং দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন।তাই এ সম্মান তাদের প্রাপ্য অধিকার।
আজ সোমবার ২৬ মার্চ মাদারীপুরের ডাসারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সকাল ৬.০০ ঘটিকায় ডাসার উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম এর নেতৃত্বে সূর্যোদয়ের সাথে সাথে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সকাল ৮.০০ ঘটিকায় উপজেলা চত্বরে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা নির্বাহীর অনুমোতিতে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে কুচকাওয়াজ প্রদর্শন ও অংঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ আফরোজের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা দেয়া হয়।
আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের মহিলা বিষয়ক স্থাীয় কমিটির সদস্য মোসা. তাহমিনা বেগম। অফিসার ইনচার্জ ডাসার থানা এস এম শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. সাইদুজ্জামান হিমু, সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ, ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ, ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সকল বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবারও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, ডাসার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সদস্যবৃন্দ। অন্যান্যের মধ্যে, ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আজিম উদ্দিনসহ, সহ-সভাপতি পারভেজ সর্দার, ছিলেন ডাসার উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি হেমায়েত খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সরকারদলীয় নেতৃবৃন্দ, সকল কর্মকর্তা কর্মচারী ও ডাসার উপজেলার শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং গণমাধ্যমকর্মীসহ আমন্ত্রিত অতিথিরা স্বাধীনতা দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উক্ত কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন, ডাসার থানা পুলিশ বাহিনী, ডাসার উপজেলা আনসার বাহিনী, সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ স্কাউট দল, ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ ছাত্র ও ছাত্রী এবং স্কাউট দল, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী,চলবল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার লোকজন।
এদিকে পবিত্র মাহে রমজান চলমান থাকায় স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়। ডাসার উপজেলা বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবারও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ ও উপস্থিতির মধ্যে ইফতার বিতরণ করা হয়।