নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে চলমান ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় চীনা বহুজাতিক কোম্পানি সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন, রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২০০০০ ডেঙ্গু টেস্টিং কিট হস্তান্তর করেছে।
সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক চিছাও জাং বলেন, “বাংলাদেশে ডেংগু পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে সিনোভ্যাক বায়োটেক লি. এর সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষে অনুদান হিসেবে ২০০০০ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করা হয়। এছাড়াও ডেঙ্গু মোকাবিলায় এরইমধ্যে ডেঙ্গুর ভ্যাক্সিন উন্নয়নে কাজ শুরু করেছে সিনোভ্যাক”
হস্তান্তর অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক,এমপি।
এছাড়া, উপস্থিত ছিলেন ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এবং সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক চিছাও জাং।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
