
হরিপুর উপজেলা প্রতিনিধিঃ
তারিখ-১৯/১১/২০২৩ খ্রিঃ নারী নির্যাতন আইন (ধর্ষণ)ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা রুজু ও ০১ জন আসামী গ্রেফতার করেছেন হরিপুর থানা পুলিশ।হরিপুর থানাধীন ০৪ নং ডাঙ্গীপাড়া ইউপির অন্তর্গত দামোল গ্রামে বিবাদীর ফুফু মোছাঃ সানু বেগম স্বামী-মোঃ আমিনুল এর বসত ঘরে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধ তৎসহ অশ্লীল ভিডিও চিত্র ধারণ করতঃ মানষিক নির্যাতন ও মর্যাদাহানী এবং মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে সেই এন্ড্রয়েড ফোনে ভিকটিমের অশ্লীল ছবি এবং ভিডিও সহ মোঃ সাগর (১৯), পিতা-মোঃ করিমুল সাং -শিহিপুর, থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আরো অজ্ঞাতনামা ৫/৬ জন। হরিপুর থানার মামলা নং-২০, ধারা- ৯(১), ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; তৎসহ ৮ (১)/৮(২)/৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ মামলা রুজু করা হয় ।
মামলাটি এসআই (নিঃ) তাপস রায় তদন্ত করিতেছেন।
নবাগত অফিসার ইনচার্জ হরিপুর থানা, ঠাকুরগাঁও এই বিষয় নিশ্চিত করেন।