
হাটহাজারী প্রতিনিধি
আজ বিকাল তিনটায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস এম রাশেদুল আলম মটর সাইকেল মার্কা নিয়ে ১৩ নং দক্ষিন মাদার্শা প্রতিটা ওয়ার্ডে গনসংযোগ করেন এতে বিশিষ্টজনের সাথে সাক্ষাৎ করেন এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ কালে এসম রাশেদুল আলম বলেন আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় গত নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, আমি চেষ্টা করেছি সকলের পাশে থাকতে, এই হাটহাজারী যে কোন মানুষের বিপদে দুর্যোগে সবসময় আমি সকলের পাশে ছুটে গিয়েছি, কেউ বলতে পারবে না আমি ও আমার পরিবারের কোনো সদস্য কোন অন্যায় কাজের সঙ্গে জড়িত, এলাকায় মাদক প্রতিরোধ করেছি, পরীক্ষা বিস্তারে কাজ করেছি, আপ্রাণ চেষ্টা করেছি সব সময় জনগণের কল্যাণে কাজ করার জন্য, তাই আপনাদের প্রতি আমার নিবেদন আমাকে আবারও সুযোগ দিবেন ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং অসমাপ্ত কাজগুলো পরিপূর্ণ করে ইনশাআল্লাহ আগামীতে হাটহাজারীকে স্মার্ট উপজেলা পরিনত করব, সেই লক্ষ্যে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা আমাকে মটর সাইকেল মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
গণসংযোগে হাটহাজারীর বিভিন্ন শ্রেণী পেশার ধর্ম বর্ণ বিভিন্ন গোত্রের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।