
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
বর্তমান সময়ে গর্ভবতী মায়েদের ডেলিভারির সময় আসলেই অধিকাংশ ডেলিভারি সিজারে হয় নরমাল ডেলিভারি হার খুব কম, অথচ এর উল্টো ঘটছে হাটহাজারী মেডিকেলে, এখানে অধিকাংশ ডেলিভারি গুলোই নরমালে হয়।
আজ ১৩ জুন বৃহস্পতিবার হাটহাজারী মেডিকেলে নিরাপদে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি সু-সম্পন্ন হয়েছে।
সাতজন গর্ভবতী নারী সন্তান প্রসবের জন্য হাটহাজারী মেডিকেলে ভর্তি হন শব্দের ওইকান্তিক প্রচেষ্টায় সাতটি ডেলিভারি নরমালে ভূমিষ্ঠ হয় সাতটি নবজাতক সন্তান, মা এবং সন্তান প্রত্যেকই সুস্থ আছে, এবং পরিবারের সদস্যরা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারির জন্য।