
আজ ২১-১০-২০২৩ইং রোজ শনিবার
সকাল ৯:০০ ঘটিকা হইতে নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন – নোয়াখালী -০৬ হাতিয়া আসন এর মাননীয় সংসদ সদস্য জনাবা আয়েশা ফেরদৌস এমপি। আরও উপস্থিত ছিলেন হাতিয়া থানার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী সাহেব সহ মেয়র জনাব কে এম ওবায়েদ উল্যাহ, উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুব মুর্শেদ এবং ভাইস চেয়ারম্যান জনাব এড. কেফায়েত উল্যাহ। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন – জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব এড. মাসুম বিল্লাহ সাহেব।। উক্ত মতবিনিময় সভায় হাতিয়ার বিভিন্ন বিষয়াবলী ও নির্বাচনী বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়।।