
মোঃ মাহাবুব হোসাইন ইলাহি
মাগুরা প্রতিনিধি
মোঃ ইব্রাহীম (১২) পিতা মোঃ রশিদ মিয়া। জন্মস্থান মাগুরা জেলা সদরে হাসপাতালপাড়া, মাগুরা। নিখোঁজ হওয়া মোঃ ইব্রাহিম (১২) নানা মোঃ মোহন শেখ, ধোয়াইল পূর্বপাড়া, মহম্মদপুর থেকে গত ০২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ০৯ ঘটিকায় বাড়ি থেকে বের হয়। দিন পেরিয়ে গেলেও ওর বাড়ি ফেরার কোন নাম নেই বাড়ি ফিরে নাই । এদিকে কয়েকদিন ধরে ওকে নিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে দুশ্চিন্তায় আছে ওর (ইব্রাহিম)’র মা বাবা পরিবারসহ সকল আত্মীয় স্বজন। ওর মায়ের মুখের দিকে তাকিয়ে সন্তান হারানোর করুন চিত্র আর চোখ ভেজা আর্তনাদ বড়ই কঠিন। হারানোর দিন (শুক্রবার) বিকাল পর্যন্ত ওর দেখা না পেয়ে পরিবারে সবাই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে এবং খোঁজ খোঁজি অব্যহত রয়েছে। সর্বশেষ, এখন পর্যন্ত ইব্রাহিম (১২) খুঁজে পায়নি।
সন্তান হারানোর বেদনা তারাই বুঝতে পারে যাদের সন্তান বিপদগ্রস্ত হয় কিংবা হারিয়ে যায়। দয়া করে কেউ অসহায়ত্বের সুযোগ নিবেন না।
ইব্রাহিমের পরিবারের বিশেষভাবে অনুরোধ,
যদি কোন সহৃদয় ব্যক্তি নিচের দেওয়া ছবির এ ছেলেটির (ইব্রাহিম) কোন জায়গায় দেখতে পান অনুসন্ধান পান আমাদেরকে অবশ্যই জানাবেন।
যোগাযোগের অনুরোধ
মোঃ রমজান শেখ,
ধোয়াইল, মহম্মদপুর।
মোবাইলঃ ০১৯৩৩১৮৫৯০৬