লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব মো: মাহফুজ্জামান আশরাফ স্যারের দিক-নির্দেশনায় অদ্য ০৭/০৬/২০২৩ইং তারিখ কমলনগর থানার অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়ের নেতৃত্বে অত্র থানার সিডিএমএস অপারেটর প্রকাশ চন্দ্র দাস এর সার্বিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ০১টি এন্ড্রোয়েড স্মার্ট ফোন(Redmi) উদ্ধার করেন।উদ্ধারকৃত স্মার্টফোনটি প্রকৃত মালিক মোঃ নুর হোসেন(৩৩), পিতা-হেদু মিয়া, মাতা-মৃত ছকিনা খাতুন, সাং-চর মার্টিন, ০৫নং ওয়ার্ড, ০৪নং চর মার্টিন ইউপি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর এর নিকট হস্তান্তর করা হয়।
