আপেল মাহমুদ
হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি
আজ সকালে উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে উন্নয়ন সহায়তায় সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান। প্রধান অতিথি হিসেবে উপকরণ সামগ্রী বিতরণ করেন সাংসদ জুয়েল আরেং। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার( ভূমি) জিনিয়া জামান, অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, ভদ্র মং, সভাপতি ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন । আরও ছিলেন সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ,আবুল হোসেন আজাদ, আব্দুর রহমান,যুব নেতা নাজিম উদ্দীন আহমেদসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন হালুয়াঘাট শাখার সাধারণ সম্পাদক জর্নেশ চিড়ান। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চতুর্থ ধাপে তিনশত জন ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ ও ত্রিশটি বাই সাইকেল বিতরণ করা হয়।
