চিরিরবন্দর প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার ৪নং ইসবপুর ইউপি, বিন্যাকুড়ি বাজারে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানন সম্পন্ন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৪ চিরিরবন্দর -খানসামা সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী মোঃ তারিকুল ইসলাম তারিক,
চেয়ারম্যান চিরিরবন্দর উপজেলা পরিষদ ও কার্যনির্বাহী সদস্য দিনাজপুর জেলা আওয়ামীলীগ।
আরো উপস্থিত ছিলেন, আব্দুর সবুর সাবেক সাংগঠনিক সম্পাদক চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ, মোঃ হাবিবুর রহমান, ১নং যুগ্ম আহবায়ক আওয়ামী মস্যজীবি লীগ চিরিরবন্দর উপজেলা সহ স্থানীয় আওয়ামী লীগ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।
