
মোহনগঞ্জ প্রতিনিধি
নেত্রকোণা-৪ আসনের এমপি পদপ্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণ-অভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই ’২৪-কে ভুলতে চাই না। তেমনি ’৭১-কেও আমরা অস্বীকার করতে পারি না, ’৭১ না হলে আমরা এই স্বাধীন দেশ এবং লাল-সবুজের পতাকা পেতাম না।’
জামায়াত-শিবিরকে উদ্দেশ্য করে, লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আপনারা রগ কাটা ছাড়া কী চিনেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন? আমি সে বিষয়ে বলতে চাই না, কখনো বলিনি। কিন্তু এখন আপনারা আমাকে দিয়ে বলাচ্ছেন।’
তিনি বলেন, ‘আরও অনেক খবর জানি। বেশি কথা বলাবেন না আমাকে দিয়ে, নইলে সব বলে দেব।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,
আমার নেত্রী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। তখন খুব কাছে থেকে দেখেছি। আপনারা কী করতে পারেন।’
আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশুপার্কে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও নির্বাচনী জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন
উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি মো: তাহের কাসেমী,বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি,সিরাজুদ্দীন তালুকদার, ইমরান খান চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি রুখসানা কানিজ চৌধুরী পলমল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেত্রকোনা জেলার যুগ্মসাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাইন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মোহনগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহসভাপতি মুফতি আমির আহমদ, মাওলানা মাছুম আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, যুব জমিয়ত নেতা মাও: তোফায়েল আহমদ হাবিবি, ছাত্র জমিয়ত নেতা আব্দুল মুক্তাদির প্রমুখ।
এছাড়া নেত্রকোণা জেলা জমিয়ত নেতা মুফতি আব্দুল্লাহ, মাওলানা ইলিয়াস, উপজেলা জমিয়ত নেতা হাফেজ শফিক বিন আব্দুল আজিজ, হাফেজ কারী মাসুম বিল্লাহ, মাওলানা সোহাইল আহমদ শাকরাজী,
যুবদল নেতা জীবন তালুকদার, উলামা দল নেতা মুজাহিদুল ইসলাম, ছাত্রদল মোহনগঞ্জ উপজেলার আহবায়ক জামিউল হাসান রাকিব ও সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুস সাদী অপু, সদস্য সচিব কিরণ খান,
ছাত্রনেতা জিহাদুল ইসলাম নুরী, নাজমুল হাসান শান্ত, নিয়ামুল হক লিয়ন, হাফেজ মাকসুদুল হাসান মাসুম, জোবায়েরর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।