চট্টগ্রাম প্রতিনিধি
আজ ১৫ জুলাই দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাবর্ষিকী। চ্যানেলটি পথচলার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করেছে । ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি।
এই উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটির ২৭তম বর্ষপূর্তির অনুষ্ঠান। আজ সকালে নগরীর জামালখানে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী, এমপি পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকগণ।
