বরিশাল প্রতিনিধি
বিএমপি এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৭-০৬-২০২৩ খ্রিঃ, রাত ০১ঃ০০ টায় এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০নং ওয়ার্ডস্থ গড়িয়ারপাড় গোলচত্তর সংলগ্ন জনৈক সজিব হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ মাসুদ রানা শেখ(২৮), পিং- আক্তার হোসেন শেখ, মাতা-মাহিনুর বেগম, সাং- মনিরাম পুর রোড, ০৫নং ওয়ার্ড, থানা-অভয়নগর, জেলা-যশোরের হেফাজত হতে ৩০ ত্রিশ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
