
সুনামগঞ্জ সংবাদদাতা
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত ৩ নভেম্বর ২০২৩ জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ২৪ অক্টোবর ২৩ মঙ্গলবার বিকাল ৩ টায় আ ই বি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ও সকল সহযোগী সংগঠন এবং সকল উপজেলা শাখার অংশগ্রহণে জেলা সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ এর সঞ্চালনায় এবং মুফতি শহীদুল ইসলাম পলাশী’র সভাপতিত্বে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিয মাওলানা মাহমুদুল হাসান এল এল বি
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি
ক্বারী মুহিব্বুল হক্ব আযাদ, সহ সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব জিলাই মিয়া জিলানী, জয়েন্ট সেক্রেটারি, মুফতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক হা.মাওলানা মাছুম আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ আবুল কাশেম, শ্রমিক আন্দোলনের সেক্রেটারি ওয়ারেন্ট অফিসার অব. মোঃ আব্দুর রশিদ, ছাত্র আন্দোলনের সহ সভাপতি মুহাম্মাদ কামরুল হাসান প্রমুখ।