মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মোহাম্মদ আনহার আলী
শ্রীমঙ্গলের পোল্ট্রি ফার্ম থেকে একে একে ৪০টি মোরগ খাবার পর ধরা পড়লো বনবিড়াল, সোমবার ২৬ জুন নূর মোহাম্মদ পোল্ট্রি ফার্ম এর মালিক ফাঁদ পেতে বিড়ালটি আটক করেন। শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণীসেবা ফাউন্ডেশন সংস্থায় তিনি খবর দেন, ফাউন্ডেশন সংস্থার সজল দেব খবর পেয়ে বিড়ালটি এসে উদ্ধার করেন তিনি জানান প্রতিদিন একটি করে প্রায় ৪০টি মোরগ খেয়েছে এই বিড়াল খামারির খামার থেকে,তিনি আরো জানান পরে সময় এবং সুযোগ বুঝে বিড়ালটিকে জঙ্গলে অবমুক্ত করা হবে।
