
রাতুল সাহা,বুটেক্স প্রতিনিধি
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৯ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩তম বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।
বুটেক্স হতে যেসব প্রাক্তন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর পাওয়া গেছে তাদের সংখ্যা ১৯ জন। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে আছে শানিরুল ইসলাম শাওন, নাঈম আহমেদ, সালমান ফারদি ফুয়াদ, রাকিব সৈকত, মিল্লাত হোসেন মিশুক, সুজা আহমেদ। পুলিশ ক্যাডারে সুমন বাপ্পি, জুবায়ের আহমেদ। তথ্য ক্যাডারে উজ্জ্বল হোসেন, আশরাফুল ইসলাম ইমন, আফসানা ফেরদৌস মিষ্টি। ট্যাক্স ক্যাডারে নিজামুল ইসলাম, জহিরুল ইসলাম, মাসুদ রানা, আবদুল্লাহ আল মামুন, আব্দুল আলিম। আশরাদ চৌধুরী কাস্টমস ও তামিম রেলওয়ে ক্যাডারে। তাছাড়াও নুসরাত নিসা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।