যশোর প্রতিনিধি
অদ্য ১২/০৭/২০২৩খ্রিঃ সকাল ১০.০০ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে যশোর জেলায় ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে নবাগত ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখানো হয়।
পরবর্তীতে জেলা পুলিশ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা/জিজ্ঞাসার ব্যবস্থা করা হয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় যশোর জেলায় নবাগত ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সর্বশেষ তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
