চট্টগ্রাম প্রতিনিধি
১৮/০৭/২০২৩ খ্রিঃ তারিখ ১৩:৪৫ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের এসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানার গ্রেফতারি পরোয়ানা মূলে অভিযান পরিচালনা করে সিএমপি, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর মসজিদ গলি হতে গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল প্রকাশ পারভেজ (২৭), পিতা- মোঃ আনিছুর রহমান প্রকাশ আনিছ, সাং- আরেফিন নগর, আনিছের বাড়ী, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রামকে জি আর মামলা নং- ৩৫৯/২০ খ্রিঃ, রিসিভ নং ১৭৬/২৩ খ্রিঃ, প্রসেস নং- ৪১১/২১ খ্রিঃ, ধারা- ৩৪৩/৩২৩/৩৮৫/৫০৬ পেনাল কোডে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। তাহার নামে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং- ৩১(০২)২০২১ খ্রিঃ ধারা- ১৪৩/৩২৩/৩৩৭৯/৫০৬ পেনাল কোড এছাড়াও তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বায়েজিদ বোস্তামী থানার এএসআই(নিরস্ত্র) মোঃ কলিম এর নিকট হস্তান্তর করা হয়।
