
পটুয়াখালী সংবাদদাতা
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গনভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এসময় পটুয়াখালী প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫ জন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন দপ্তর প্রধানগন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় এর আওতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ১১৩টি ঘরের শুভ উদ্বোধন ও গৃহ হস্তান্তর, এলজিইডি’র আওতায় পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন ধারান্দি জিসি-পটুয়াখালী হেড কোয়ার্টার (লোহালিয়া খেয়াঘাট) ভায়া কাশিপুর বাজার সড়কে লোহালিয়া নদীর উপর নির্মিত ৫৭৬.২৫ মিটার পিসি গার্ডার ব্রিজ এবং জেলার বিভিন্ন স্থানে নির্মিত ১২টি সাইক্লোন সেল্টার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা নার্সিং ইনস্টিটিউট, বাউফল, পটুয়াখালী এবং জেলার বিভিন্ন স্থানে নির্মিত ০৭টি কমিউনিটি ক্লিনিক, আইন ও বিচার বিভাগের আ