চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব শেখ শরিফুজ্জামানের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসান এর সার্বিক সহযোগিতায়, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে, এসআই মহসিন সরদার, এসআই উস্যাং মং মারমা হিরু, এএসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান, এএসআই মোঃ দুলাল মিয়া জিডি মূলে গত ০১/০৬/ ২০২৩ খ্রিঃ তারিখ থেকে ১২/০৬/ ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত সর্বমোট ৫০টি হারানো মোবাইল দেশের বিভিন্ন স্হান থেকে উদ্ধার করেন ৷
যার মধ্যে গত ১২/০৬/২৩ খ্রিঃ তারিখ বন্দর থানার অফিসার ইনচার্জ উদ্ধারকৃত ৪০টি মোবাইল হারানো জিডি মূলে বাদির জিম্মায় প্রদান করেন৷ অবশিষ্ট ১০টি মোবাইল হস্তান্তরের অপেক্ষায় রয়েছে ৷
উল্লেখ্য যে, ইতিপূর্বে বিভিন্ন সময়ে গড়ে ৩০/৪০ টি হারানো মোবাইল উদ্ধারপূর্বক জিডির বাদির নিকট হস্তান্তর করা হয়েছে।
