ফরিদপুর প্রতিনিধি
আজ ২০-০৬-২০২৩ খ্রিঃ ফরিদপুর জেলা পরিষদ অডিটরিয়ামে তারেক মাসুদ ফিল্ম সোসাইটির আয়োজনে “ফিল্ম মেকিং ওয়ার্কশপ-২০২৩” অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্বোধন করেন জনাব মোঃ লিটন আলি, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, ফরিদপুর।
জনাব এইচ এম মেহেদী হাসান, সাধারণ সম্পাদক, তারেক মাসুদ ফিল্ম সোসাইটি এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী ফয়সাল বিন সিরাজ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, দি এশিয়া ফাউন্ডেশন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা, জনাব মেজবাউর রহমান সুমন, চলচ্চিত্র নির্মাতা, অপরাজিতা সঙ্গিতা, চলচ্চিত্র নির্মাতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
