ফরিদপুর প্রতিনিধি
আজ বেলা ১১ টার দিকে ভাঙ্গাথানাধীন মালিগ্রাম এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে সিলিন্ডার বিস্ফোরণে ০৮ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে সেখানে ০২জন মারা যান। অ্যাম্বুলেন্স চালক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় মারা যান।
এসময় ঘটনাস্থলে পরিদর্শন করেন ফরিদপুর-৪ আসনে মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী, এমপি মহোদয়। সাথে ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। মাননীয় এমপি মহোদয় এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মোছাম্মৎ বিউটি বেগম (৩২), তার ছেলে মোস্তাফিজুর রহমান রিফাত (১১), শাশুড়ি তাসলিমা বেগম (৫০), ছোট বোন বোয়ালমারীর উপজেলার ফেলাননগর গ্রামের নাসরিন বেগম (৩৮), বড় বোনের ছেলে মো. আরিফ হোসেন (১৩), ছোট ছেলে মো. হাসিব হোসেন (৮), মেয়ে মোছা. রাফসানা খাতুন (২২) এবং গাড়ির চালক সদর উপজেলার মৃণাল মালো।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মো: মাহবুবুল আলম, পুলিশ সুপার, মাদারীপুর হাইওয়ে রিজিয়ন, ফরিদপুর, জনাব মোঃ শাকিলুজ্জামান, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ জিয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভাঙ্গা থানা, ফরিদপুরসহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীগণ।
