ময়মনসিংহ প্রতিনিধি
২৩/০৭/২৩ খ্রিস্টাব্দে সকাল ৯.৩০ ঘটিকায় টাউন হল প্রাঙ্গন হতে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও পরবর্তীতে সম্মেলনকক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মমসিংহে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব)।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
এসময়ে উপস্থিত ছিলেন জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ ও সরকারী দপ্তরসমূহের প্রতিনিধিবৃন্দ।
