মাহমুদুল হাসান আপেল
হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৭জুলাই) রাত পৌনে ১০ টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি গৌরীপুর জংশনে ক্রস পয়েন্ট অতিক্রম করার সময় দরজায় দাড়িয়ে থাকা অবস্থায় যুবকটি হঠাৎ ট্রেনের নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে দেহ থেকে যুবকের মাথা আলাদা হয়ে যায়।খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
নিহত ফারুক মিয়া(২২) গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামের বাসিন্দা আজিবুর রহমানের ছেলে।ময়মনসিংহ শহরে একটি বেকারিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হন। পরে গৌরীপুর জংশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুরন্জন তালুকদার এর উপস্থিতিতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা যায়।
