মোঃ সোহেল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ভাবতে ভালো লাগে ব্যক্তিগত উদ্যোগে বদলে যাচ্ছে শহরের বিভিন্ন রোডের পরিবেশ।
হয়ে উঠছে আরও পরিবেশ বান্ধব এবং নান্দনিক। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে এসব রাস্তার সবুজ পাতা চোখের আর মনের আশ্রয় হয়ে উঠছে।
সম্প্রতি বাঁশবাড়ি কলোনি ব্যক্তিগত উদ্যোগে নান্দনিক সবুজের অলংকরণে সারা দেশে মডেল হয়ে উঠেছে।
আজ দেখা মিললো শহরের আর এক রাস্তার। আকুয়ার গুলবাগ রোড। কংক্রিটের পরিচ্ছন্ন রাস্তার পাশে অলংকৃত টবে সবুজ গাছ, রঙিন ফুল চোখ আর মনে প্রশান্তি এনে দিলো।
আজ বিকেলে এ রোড পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু । তিনি উদ্যোগ গ্রহণকারী গুলবাগ সমাজ সংঘকে ধন্যবাদ জানান।
মেয়র বলেন এই শহর আমার আপনার সকলের। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশবান্ধব শহর রেখে যেতে পারি। বিভিন্ন রোড পরিদর্শন করে মেয়র ভোরের বাংলা নিউজকে কিছু অনুভূতি প্রকাশ করেন:
এ উদ্যোগ দেখে একটি প্রবাদ মনে পড়লো। Little drops of water make the mighty ocean…
ক্ষুদ্র ক্ষুদ্র এ প্রচেষ্টাগুলো সারা শহরকে বদলে দিতে পারে। প্রতিক্ষা সে বদলে যাওয়া আগামীর। ও উদ্যোগ গ্রহণকারী সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।
