চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিকনিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজের তত্ত্বাবধানে এবং টিম-৪২ এর পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ রমিজ আহমদের নেতৃত্বে এসআই/কাজী মাছুমের রহমান, এএসআই/জাহিদুল হক, এএসআই /নুরুন্নবী মুন্না ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ২২/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ১৫:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন সুজনা স্কয়ার কমিউনিটির সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে শামছুর নাহার (২৫)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখেছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
এ সংক্রান্তে সিএমপির আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
