পিরোজপুর সংবাদদাতা
অদ্য রবিবার (০৩ সেপ্টেম্বর ২০২৩) খ্রিঃ, জনাব মোহাম্মদ শফিউর রহমান, পুলিশ সুপার, পিরোজপুর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেড-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং তাৎক্ষনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদানসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন । তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণসহ বিধি মোতাবেক পুলিশ সদস্যদের প্রাপ্য ছুটি নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি নির্দেশনা প্রদানসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন। ভালো কাজের স্বীকৃতিস্বরুপ জেলাধীন বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক চাঞ্জল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য পুরস্কার প্রদান করা হয়।
পরবর্তীতে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর /২০২৩খ্রি: মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় পুলিশ সুপার, পিরোজপুর, উপস্থিত পুলিশ অফিসারদের উদ্দেশ্য বলেন, জঙ্গী ও সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি প্রতিহত করতে এবং যানজট মুক্ত শহড় গড়তে আমরা বদ্ধ পরিকর। হত্যা, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণ, অপহরণসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের নিবিড়ভাবে তদন্ত করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। জেলার আওতাধীন এলাকায় চুরির ঘটনা ঘটলে দ্রুততার সাথে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেতে হবে। পাশাপাশি কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় মানবিক পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। যে কোন ধরণের ফৌজদারি ও অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সরকারি দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, সাইবার বুলিং, সাইবার সিকিউরিটি সেল মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সংঘঠিত সকল অপরাধ মোকাবেলাসহ সার্বিক বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার(নেছারাবাদ সার্কেল)সাবিহা মেহেবুবা, জনাব ডাঃ মেহেদী হক, পুলিশ হাসপাতাল, পিরোজপুরসহ অত্র জেলাধীন সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা গোয়েন্দা শাখা (উত্তর/দক্ষিণ), ডিআইও-০১, ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) এবং ক্রাইম ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
