চট্টগ্রাম সংবাদদাতা
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ নগরীর জিইসি কনভেনশনে চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপ এর বার্ষিক মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লায়ন হাকিম আলীর সভাপতিত্বে এবং মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।
চট্টগ্রাম অঞ্চলের দুই শতাধিক রড ও সিমেন্ট ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্য এবং উৎপাদক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
