
চট্টগ্রাম সংবাদদাতা
০৯/১০/২০২৩ খ্রিঃ সিএমপি সদরঘাট থানার এসআই/মোঃ আমির হোসেন সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদার বাড়ী যুগীচাঁদ মসজিদ লেইনস্থ আলম হোটেলের মোড়, আলী টাওয়ার, তামান্না বেকারীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রুবেল জমাদ্দারকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
আটককৃত মোঃ রুবেল জমাদ্দারের বিরুদ্ধে সিএমপি সদরঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।