
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের মিরসরাই থানা জামায়াতের সাধারণ সম্পাদক সহ তিনজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। বুধবার ( ৮ নভেম্বর ২৩) দুপুরে উপজেলার সাহেরখালী, মঘাদিয়া ও বড়কমলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক কৃতরা হলেন মিরসরাই থানা জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ারুল্লাহ আল মামুন (৬৫), উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. সিরাজুল ইসলাম (৪৫) ১১ নং মঘাদিয়া ইউনিয়নের জামায়াত কর্মী অহিদুর নূর চৌধুরী (৫০)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গ্রেফতার জামায়াত নেতাদের নামে থানায় মামলা থাকায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে
আনোয়ারুল্লাহ আল মামুনকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) আদালতে নেওয়া হবে।