
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
সারা দেশে বি এন পির ডাকা অবরোধের ৩য় দফার ১ম দিনে টাঙ্গাইলে জেলা বিএনপির নেতৃত্বে টাঙ্গাইলের পৃথক ২টি স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ সন্ধ্যার পর টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক ও টাংগাইল জেলা সদর রোডে এ মশাল মিছিল করে বিএনপি সহ অন্য অঙ্গ সংগঠন।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশে সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এম এ রৌফের নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থেকে উৎখাত করার জন্য সকল প্রকার আন্দোলনে মাঠে থাকবে টাঙ্গাইল জেলা বিএনপি।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন,টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ও টাঙ্গাইল পৌরসভার জেলা সদর রোডে মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মী ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধ সফল করার জন্য এই মশাল মিছিল করেছি আমরা।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া বলেন, এরকম ঘটনার কোন সংবাদ এখনো পাইনি। তবে আইন বহির্ভূত এধরনের কোন ঘটনা থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।