
নরসিংদী সংবাদদাতা
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, নরসিংদী সফর উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে, জেলা আওয়ামী লীগ।
রবিবার (১২ ই নভেম্বর) প্রধানমন্ত্রী নরসিংদীতে ঘোড়াশাল-পলাশ সার কারখানা উদ্বোধন ও পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদানের কথা রয়েছে। নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি, জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক,পীরজাদা মোহাম্মদ আলী সহ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আগামী রবিবার (১২ ই নভেম্বর) প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে জেলাব্যাপী ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।জেলার নরসিংদী সদর, রায়পুরা, পলাশ, শিবপুর, মনোহরদী ও বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার বিপুল সংখ্যক জনগণকে নিয়ে সভায় যোগদান করবেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রীর জনসভায় আশ-পাশের এলাকা থেকে প্রায় ৫ লক্ষ লোক সমবেত হবে।