
সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া ০৪ ( কসবা- আখাউড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শ্যামল কুমার রায় ।
তার পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
ঢাকা উত্তর মহানগরের ছাত্রলীগ নেতা কে এম ফয়সাল সহ কসবা- আখাউড়ার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা। ইতিমধ্যে তিনি দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিলে আমি আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব এবং কসবা- আখাউড়াবাসীর পাশে থাকবো।