
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল পৌর শহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপরে শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার ওয়াহাব মিয়ার মেয়ে ওয়াছেনা আক্তার(৫) ও জাহাঙ্গীরের ছেলে রিহান মিয়া(৪)। ওয়াহাব ও জাহাঙ্গীর সম্পর্কে আপন খালাতো ভাই। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার।
তিনি বলেন, নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাদের বাড়ির সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।