
নান্দাইল সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। উক্ত সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রাশিদা রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা, সাংবাদিক জনাব মোঃ আলম ফরাজী।এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন বাল্যবিবাহ নিরোধ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। সভায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বাল্যবিবাহ প্রতিরোধে চলমান কার্যক্রম এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয় করে কিভাবে নান্দাইল উপজেলাকে বাল্যবিবাহ শূন্যের কৌঠায় নিয়ে আসা যায় সেই পরিকল্পনা প্রস্তুত সহায়তাসহ বিস্তারিত আলোচনা করা হয়। সভা সঞ্চালনা করেন বিশ্বনাথ কুন্ডু ডেপুটি ম্যানেজার, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ময়মনসিংহ। সভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন শামীমা আক্তার অফিসার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাক নান্দাইল, ময়মনসিংহ।