
আব্দুল করিম
কক্সবাজার জেলায় ২০২৩ সালে শ্রেষ্ঠ সেরা করতাদা পদক ও সম্মাননা পেলেন কক্সবাজার জেলার প্রথম শ্রেণির ঠিকাদার বিল্ডিং কনসালটেন্টের স্বত্বাধিকারী ও কক্স ড্রিম এন্ড ডেভেলপ লিমিটেডের (সিডিডি) সম্পাদক প্রকৌশলী এম মোতাহেরুল হক।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার সময় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর বঙ্গবন্ধু কমপার্ন্স হলে কক্সবাজার অঞ্চলের সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শিরীন আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কাস্টমস এক্সইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস,দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাহবুবুল আলম,দি চিটাগং চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ওমর হাজ্জাজ।এতে সভাপতি করেন চট্টগ্রাম কর কমিশনার,(কর অঞ্চল-১) মোহাম্মদ শাহাদাৎ হোসেন সিকদার।
কক্সবাজার জেলায় সর্বোচ্চ করদাতা এম মোতাহেরুল হক ৪০ বছরের নীচে সর্বোচ্চ কর দাতা হিসেবে পুরস্কার অর্জন করে তিনি। বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন বলে যানা গেছে ।এদিকে ইঞ্জিনিয়ার মোতাহেরুল হক তিনি নিম্ন ফ্যামিলি থেকে উঠে এসেছে। তার সফলতায় সহযোগী হিসেবে সঙ্গে ছিলেন মোতাহেরুল হক এর সহ ধর্মনি।তিনি ছোটবেলা থেকে কষ্টের ওপর উপার্জন করা টাকা দিয়ে ছোট একটি ব্যবসা করে তিনি আজ এতবড় একটি আসনে বসেছে বলে জানা যায়।