
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
তিনি বলেন, ‘ওখানে (লন্ডন) বসে বলবেন নির্বাচনে ভোট দেবেন না, এখানে আপনার কথা মতো সব হবে না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি। তাই দেশের মানুষ অবশ্যই নৌকা প্রতীকে ভোট দেবে।’
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
মোহাম্মদ সাঈদ খোকন বলেন, যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। দেশের সাধারণ মানুষ ঠিকই রাস্তাঘাটে চলাচল করছে।
মানুষের জীবনমান উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এবং আমার পূর্বপুরুষ, পরিবার বিগত ১০০ বছর ধরে বংশ পরম্পরায় পুরান ঢাকার মানুষের খেদমত করে আসছে। এ এলাকার ভৌত অবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন, তার অধিকাংশ আমি এবং আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা।
গণসংযোগকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দেবেন। জনগণের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করব এবং এ আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।