
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মহিউদ্দিন সরকারের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণত সম্পাদক মোঃ আব্দুল মান্নান মিলন,মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম হাসান,কালিয়াকৈর পৌর জাতীয় পার্টির সভাপতি রুস্তম শরীফ,ছাত্র নেতা আল-আমীন সরকার সহ কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।