
মোঃ কামরুল হাসান মোল্লা
বাগমারা উপজেলা প্রতিনিধি
৩/১/২০২৪ তারিখে রাজশাহী ৪ বাগমারার নৌকার প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ এর বিশাল নিবার্চনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিবার্চনী জনসভায় নৌকার প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ বলেন তিনি এই বাগমারা উপজেলাকে স্মার্ট বাগমারা উপজেলা হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি বাগমারা কে একটি আধুনিক উন্নয়নের রোল মডেল তৈরি করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিন। আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, চিকিৎসা , রাস্তাঘাট সকল ক্ষেত্রে আধুনিক উন্নয়নে রূপান্তরিত করব, সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত , শান্তি সমৃদ্ধশীল জনপদে রূপান্তরিত করবো বাগমারা কে।উক্ত জনসভায় বাগমারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সহ জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, জনসভার পূর্বে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ পরিপূর্ণ অবস্থা ধারণ করে।