
পাবনা জেলা প্রতিনিধি
লাবলু বিশ্বাস
আজ ৫/১/২৪ রোজ শুক্রবার পাবনা ৪ আসনে জাতীয় পার্টির লাঙল মার্কা প্রতীকের প্রার্থী রেজাউল ইসলাম খোকন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে করেন, তার নিজ কার্যালয় থেকে।
এবং ঈশ্বরদী আটঘরিয়া নির্বাচনী আসনের ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন আমি রেজাউল ইসলাম খোকন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে প্রার্থী মনোনিয়ত হয়েছিলাম।
জাতীয় পার্টি কেন্দ্রের থেকে নির্বাচনে প্রচার প্রচারণা করার জন্য কোন দিক নির্দেশনা না পাওয়ায় আমি স্বতঃস্ফূর্ত ভাবে জনগণের কাছে ভোট প্রার্থনা বা গণসংযোগ করতে বা করি নাই। এজন্য ভোটারদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
আমি এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করি নাই। এবং ৭ তারিখে নির্বাচনে ব্যালটে লাঙ্গল প্রতীক থাকবে, আমি দলকে ভালোবেসি এবং আমি নিজে দলের আদর্শের বাইরে একক কোন সিদ্ধান্ত নিতে পারি না।
জাতীয় পার্ট চেয়ারম্যান জি এম কাদের স্যার মাঠে আছেন।
তাই আমিও লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছি।
কিন্তু আমি জাতীয় পার্টি ঈশ্বরদী আটঘরিয়া আসনের লাঙ্গল প্রতীকের নির্বাচেনের জন্য কোন ভোটারদের কাছে ভোট চাইনি চাই নাই এবং প্রচার-প্রচারণা করি নাই এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আমি এখন জাতীয় পার্টির লাঙ্গল মার্কা প্রতীকে প্রার্থী হিসাবে ঈশ্বরদী আটঘরিয়ার সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করছি।
আপনারা যদি আমাকে বা আমার দলকে ভালোবেসে থাকেন তাহলে আপনারা আমাকে ভোট দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ঈশ্বরদী উপজেলার সাধারণ সম্পাদক আফজাল মালিথা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন পাবনা জেলা শাখা, দপ্তর সম্পাদক রাগিব হাসান রিজবী সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।