
মো: শাকিল আহমেদ
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ -তাড়াশ) এলাকাবাসীর সৌভাগ্য তার মতো নেতা পেয়েছেন। একজন প্রকৃত নেতা তিনিই,যিনি চোখের দিকে তাকালেই কর্মীর মনের ভাষা বুঝতে পারে। প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন -তেমনি বহু মানবিক গুণের গুণান্বিত নেতা অধ্যাপক ডা. মো : আব্দুল আজিজ। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশকে এগিয়ে নিতে ডা: মো: আব্দুল আজিজের উন্নয়ন অবদান।
উন্নয়ন ভূমিকা :
* রায়গঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুৎতায়ন।
নওদা শালুয়া-কে-সি ফরিদপুর খেয়াঘাট পর্যন্ত ৯ কি.মি. সলঙ্গা -ভূইয়াগাতী ৮ কি.মি.রাস্তা সহ বৃহত্তর পাবনা-বগুড়া, ওজওউচ-২ এবং ৩,সার্বজনীন গ্রামীন অবকাঠামো উন্নয়ন, সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ আরো অন্যান্য প্রকল্পের আওতায় মোট ১৫০ টি স্কিমে প্রায় ১০৪ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার।
* দাদ পুর জি,আর কলেজের পার্শ্বে ফুলজোর নদীর উপর ৫২ কোটি টাকা ব্যয় সম্মিলিত ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন।
* পাঙ্গাসীর বেংনাইয়ে ৩ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ এবং ধুবিল মেহমান শাহী সাড়ে ৪ কোটি টাকা ব্যয় সম্বলিত মিছিলটি ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন।
*
রায়গঞ্জ উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প ১ম ও ২য় পর্যায়ের আওতায় মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব স্থাপন।
* সর্বজনীন সামাজিক অবকাঠাম উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মোট ৭০টি মসজিদ, কবরস্থান, মন্দির ও শ্মশানে মোট ২ কোটি ২৩ লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়ন।
* উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ৪ তলা একাডেমী ভবন। ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, মেরামত ও পূর্ণবাসন কাজ সম্পন্ন করা হয়েছে।
* রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাল এক্সরে মেশিন, অপারেশন থিয়েটার, ইসিজি, ও আল্ট্রাসনোগ্রাফি সেবা চালুকরণ।
* সলঙ্গা এবং ধুবিল উপ স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ এবং চালুকরণ।
* কুরচা,শিবপুর, জানকিগাতী,মোড়াদিয়া,গোতিথা কমিউনিটি ক্লিনিক ভবন নির্মাণ এবং মেরামত।
* উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিগত ৫ বছরে প্রায় ১৪ হাজার অসহায় ও দুস্হ মহিলাদেরকে বিভিন্ন ভাতা প্রদান।
* উপজেলা সমাজসেবার কার্যালয় হতে বিগত ৫ বছরে সমাজের অনগ্রসর ও অক্ষম জনগোষ্ঠীর ২৯৯০৪ জনকে বিভিন্ন ভাতা ও অনুদান প্রদান।
* উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে বিগত ৫ বছরে ৫৩১টি হ্যান্ড টিউবওয়েল, ৬৯৩টি তারা টিউবওয়েল, ১০০টি ওয়াশব্লক ও ৩০ টি সাবমাসিবল বিতরণ।
* বিগত ৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় অএ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২০ কি.মি.রাস্তার সিসি ও এইচ বিবি করণ করা হয়েছে।
* টি,আর কাবিখা ও কাবিটার মাধ্যমে প্রায় ৩ হাজার প্রকল্পের অধীনে অএ উপজেলায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ঘাট মেরামত ও সংস্কার এবং মাটি ভরাট করা হয়েছে।